শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিজানে ১৫০ বোতল চকো প্লাস সিরাপ উদ্ধার

WP Import ০৫ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৪ অপরাহ্ন
WP Import ০৫ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিজানে ১৫০ বোতল চকো প্লাস সিরাপ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিজানে ১৫০ বোতল চকো প্লাস সিরাপ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির একটি দল অভিজান চালিয়ে ভারতে থেকে আসা ১৫০ বোতল চকো প্লাস সিরাপ উদ্ধার করেছে।
বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত থেকে সিরাপগুলো জব্দ করা হয়। বিজিবির দাবি, এই চকো প্লাস সিরাপ মাদকদ্রব্য ফেনসিডিলের বিকল্প হিসেবে গ্রহন করে থাকেন মাদকসেবীরা। শীত মৌসুমে এ সিরাপের চোরাচালান বৃদ্ধিরও আশঙ্কা করা হচ্ছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় সোনামসজিদ সীমান্তের ১৮৫/১৭-এস পিলার থেকে ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ১৫০ বোতল চকো প্লাস সিরাপ জব্দ করে। এগুলো ভারত থেকে আনা হয়েছিল।

বিজিবি অধিনায়ক আরও বলেন, শীত মৌসুমে মাদক চোরাচালানে নতুন সংযোজন এই চকো প্লাস সিরাপ। বিভিন্নসূত্র থেকে বিজিবি আগেই জানতে পারে ভারত থেকে ফেনসিডিলের বিকল্প হিসেবে চকো সিরাপ মাদক সেবীরা খেয়ে থাকে।