বুধবার, নভেম্বর ১১, ২০২৬

১৮ রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া মিঠুনের, ৭৫ রানে পিছিয়ে খুলনা

নিজস্ব প্রতিবেদক ০৯ নভেম্বর ২০২৬ ১১:১৯ অপরাহ্ন খেলা
নিজস্ব প্রতিবেদক ০৯ নভেম্বর ২০২৬ ১১:১৯ অপরাহ্ন
১৮ রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া মিঠুনের, ৭৫ রানে পিছিয়ে খুলনা

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরের ষষ্ঠ পর্বের ম্যাচে ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১৮ রান দূরে থাকতে আউট হয়েছেন ঢাকা বিভাগের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ১৮২ রানে তার ইনিংসের সমাপ্তি ঘটে। তবে খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে ৭৫ রানের লিড পেয়েছে ঢাকা।


সোমবার (৯ নভেম্বর) ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার তামিম ও অধিনায়ক মিঠুন। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর এই জুটি ভাঙে দলীয় ২০০ রানে। তামিম ৮৫ রান করে বিপ্লবের বলে এলবিডব্লিউ হন। মিঠুনের সঙ্গে তাঁর জুটিতে আসে ১০৪ রান।


এরপর উইকেটরক্ষক ব্যাটার কাজী নুরুল হাসান সোহানকে নিয়ে বড় জুটি গড়েন মিঠুন। মধ্যাহ্নবিরতি পর্যন্ত মিঠুন ৭১ ও সোহান ১৩ রানে অপরাজিত ছিলেন। বিরতির পরও ব্যাট হাতে দাপট অব্যাহত রাখেন তাঁরা। দলীয় ৩০১ রানে সোহান ৪৭ রান করে আনামুল হকের বলে শিবলীর হাতে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে এই জুটি। মিঠুনের সঙ্গে তার জুটিতে যোগ হয় ১০১ রান।


এরপর ইমরানকে নিয়ে স্কোরবোর্ডে আরও ৭৫ রান যোগ করেন মিঠুন। ইমরান ২২ রান করে বিপ্লবের বলে এলবিডব্লিউ হন। পরে অভিজ্ঞ জিয়াকে নিয়ে আরও ৪৭ রান যোগ করেন তিনি। জিয়া ২৫ রান করে রানআউট হলে দলীয় ৪২৫ রানে ভাঙে এই জুটি। শেষ পর্যন্ত ১৮২ রানে বিপ্লবের বলে সুমন খানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিঠুন। তাঁর আউটের মধ্য দিয়ে ডাবল সেঞ্চুরির স্বপ্নও শেষ হয়।


খুলনার বিপক্ষে ১২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪৩৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ঢাকা। ফলে প্রথম ইনিংসে ৭৫ রানের লিড পায় তারা। ঢাকার বোলারদের মধ্যে তাইবুর, আনামুল ও আমিনুল দুটি করে উইকেট নেন।


এর আগে ঢাকা প্রথম ইনিংসে ৫১৩ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছিল। মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শুরু হবে খুলনার প্রথম ইনিংসের বাকি ব্যাটিং দিয়ে।