রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি ঘোষণা, নেতৃত্বে সালাহউদ্দিন আম্মার ও আরিফ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিভিন্ন সংস্কার দাবিতে সক্রিয় ‘রাবি সংস্কার আন্দোলন’-এর ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার এবং সদস্য সচিব হয়েছেন আরিফ আলভি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির তালিকা জানানো হয়।
কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আবিদা সুলতানা। মুখপাত্র হিসেবে সিহাব শাহরিয়ার এবং সহ-মুখপাত্র হিসেবে জান্নাতুল ফেরদৌস দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া দপ্তর সম্পাদক করা হয়েছে মেহেদী হাসানকে এবং সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে মো. আহসান হাবিবকে। প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক উসামা বিন সিহাব। কর্মসূচি ও আন্দোলন সম্পাদক সায়মুল ইসলাম এবং সহ-কর্মসূচি ও আন্দোলন সম্পাদক ফাহিম ফয়সাল সাদিক।
কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন অনামিকা আলম এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক সনেট সেন। ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাহী সরকার এবং সহ-ক্রীড়া সম্পাদক হয়েছেন মেহরাব শিকদার। আইন সম্পাদক আবু সাজিদ এবং সহ-আইন সম্পাদক পলাশ মিয়া।এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাদমান সামি ও হালিমাতুস সাদিয়া।
উল্লেখ্য, রাকসু নির্বাচনের আগে থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায়ে ‘রাবি সংস্কার আন্দোলন’ ৯ দফা দাবি নিয়ে কাজ করে আসছে। বর্তমানে এসব দাবির মধ্যে পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা অন্যতম।