বুধবার, নভেম্বর ১১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ ০১:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ ০১:৪৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামে অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।


বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি গ্রামের ঈদগাহসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল নেশাজাতীয় কঁভ জবষরবভ সিরাপ উদ্ধার করা হয়।


এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে।