বুধবার, নভেম্বর ১১, ২০২৬

সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব প্রামাণিকের ইন্তেকাল

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ ০১:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ ০১:৪২ অপরাহ্ন
সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব প্রামাণিকের ইন্তেকাল

পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও পৌরসভার বোয়াইলমারী মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব প্রামাণিক (৬৭) ইন্তেকাল করেছেন।


মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছেলে রাকিবুল আলম মাসুম জানান, তাঁর বাবার মরদেহ দেশে আনার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) জানাজা শেষে বোয়াইলমারী কবরস্থানে দাফন করা হবে।