বুধবার, নভেম্বর ১১, ২০২৬

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০

সংবাদ বিজ্ঞপ্তি ১১ নভেম্বর ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১১ নভেম্বর ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।


পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ছয়জন, মাদক মামলায় পাঁচজন এবং অন্যান্য মামলায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।