রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

পত্নীতলা সীমান্তে ট্যাপেন্টাডলসহ আটক ১

পত্নীতলা প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
পত্নীতলা সীমান্তে ট্যাপেন্টাডলসহ আটক ১

নওগাঁর পত্নীতলা সীমান্তে অভিযান চালিয়ে ১৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ মো. সবুজ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।


শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শিহাড়া ইউনিয়নের শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল গজুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। তিনি উপজেলার নির্মইল গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে।


পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ২৫৪/২-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিকে উদ্ধার করা মালামালসহ পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক।


পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এহসান হাবীব বলেন, সীমান্তে মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।