রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

বড়াইগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

বড়াইগ্রাম প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
বড়াইগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বনপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এবং লক্ষ্মীকোল উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


বনপাড়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রের সচিব আবদুল মজিদ জানান, এবার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে অষ্টম শ্রেণির মোট ৯৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে বনপাড়া কেন্দ্রে ৬৭৮ জন এবং লক্ষ্মীকোল উপকেন্দ্রে ২৮৭ জন পরীক্ষার্থী ছিল।


পরীক্ষা চলাকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় পরীক্ষা কমিটির ম্যাজিস্ট্রেট জিসান কবির বিভিন্ন হল পরিদর্শন করেন। কেন্দ্রগুলোর সুষ্ঠু ও সুন্দর পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।


তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং মেধাবীদের উৎসাহিত করতে প্রতিবছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।