কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা
রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট’-এর অতিথি সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নগরীর শাহডাইন একটি কনভেনশন সেন্টারের সম্মেলন কক্ষে আয়োজিত এই অতিথি সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানি। অনুষ্ঠানে রিসোর্টটির সর্বোচ্চ শেয়ার ক্রয়কারীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং পাশাপাশি অন্যান্য শেয়ার ক্রয়কারী ও তাৎক্ষণিক শেয়ার ক্রয়কারীদেরও আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট লিমিটেডের রাজশাহী হেড অফিসের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম হোসেন, ফাইন্যান্স হেড মো. সেলিম উদ্দিন, ডিরেক্টর অব প্রকাশনা মাহফুজুর রহমান মাহবুব এবং এডমিন ও অপারেশন মো. আসাদুজ্জামান ডালিম। এছাড়াও ঢাকা কর্পোরেট অফিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সিইও ডিএম সাকলায়েন এবং ডিরেক্টর অব টেকনিক্যাল ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সম্পূর্ণ গ্রামীণ এবং নিরিবিলি পরিবেশে রাজশাহীর তানোর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় প্রতিষ্ঠিত এই এগ্রো রিসোর্টটির মোট ৪৯ শতাংশ শেয়ার বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। তাই রিসোর্টটির শেয়ার কিনে এর গর্বিত অংশীদার ও মালিক হওয়ার জন্য আগ্রহী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। অপর দিকে শনিবার দুপুরে তানোর চুনিয়া পাড়াস্থ কুটুমবাড়ি এগ্রো রিসোর্টে চিত্র নায়ক ওমর সানী সুটিং করেন এবং প্রকল্প এরিয়া ঘুরে দেখেন।