রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

দুর্গাপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ দুই আসামি গ্রেপ্তার

দুর্গাপুর প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ ১১:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দুর্গাপুর প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
দুর্গাপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ দুই আসামি গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ দুই মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৩ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে পুলিশি পাহারায় তাদের আদালতে প্রেরন করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দুর্গাপুর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৪১) এবং পুরান তাহেরপুর গ্রামের  মেছের কবিরাজের ছেলে বেলাল হোসেন (৪৫)।


পুলিশ জানায়, আব্দুস সালাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন কর্মী। তিনি একটি কীটনাশক ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তাকে দুর্গাপুরের দেবীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে বেলাল হোসেন সিআর নং-৪০২/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি।


এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চানন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত একজন আসামি এবং অপর একটি মামলার পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।