রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগ নেত্রী বেবি গ্রেপ্তার

বাগমারা প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ ১১:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ ১১:১৯ অপরাহ্ন
বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগ নেত্রী বেবি গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপতি মমতাজ আক্তার বেবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ভবানীগঞ্জ নিউ মার্কেটে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ‘মৌ লেডিস কর্নার’ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


বেবির বিরুদ্ধে বাগমারা থানায় কোনো মামলা নেই বলে জানা গেছে। তবে ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ককটেল হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে মমতাজ আক্তার বেবিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।