রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

নগরীতে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ১৪ নভেম্বর ২০২৬ ১১:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৪ নভেম্বর ২০২৬ ১১:২০ অপরাহ্ন
নগরীতে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর লক্ষ্মীপুর মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান।


বিক্ষোভ মিছিল থেকে এসময়- ধরি-ধরি-ধরি-না, ধরলে কিন্তু ছাড়িনা। হৈ-হৈ- রৈ-রৈ, আওয়ামী লীগ গেলি কৈ? রাজপথে নামিস না, পিঠের চামড়া, থাকবে না। আপা-আপা করিস না, তোদের আপা আসবেনা। শেখের বেটি আইবোনা, আপা-আপা করিস না, এ ধরনের নানা শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে বিএনপি নেতা-কর্মীরা।


বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব রফিফুল ইসলাম রবি। বিশেষ অতিথি ছিলেন সাবেক মহানগর ছাত্রদলের সহসভাপতি  আক্কাস আলী।


এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য ইঞ্জিনিয়ারআরিফুজ্জামান সোহেল, সৈয়দ ইফতেখার মোহাম্মদ জিমু, মোফাজ্জল হোসেন শুভ, নাঈম ও মো. সিওন। আরও উপস্থিত ছিলেন রাজপাড়া থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সোহাগ, মিলন ও হাসিবুল ইসলাম মানিক।


এ ছাড়া রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শাহিন সাদি, সাবেক সদস্যসচিব ফারুক মাহমুদ, বর্তমান সদস্যসচিব জীবন এবং রাজশাহী প্যারামেডিকেল ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ রাজশাহী মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।