মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

সিরাজগঞ্জে নিরাপদ খাদ্যবিষয়ক উপ-জাতীয় পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

মাসুদ রেজা, সিরাজগঞ্জ ১৬ নভেম্বর ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মাসুদ রেজা, সিরাজগঞ্জ ১৬ নভেম্বর ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন
সিরাজগঞ্জে নিরাপদ খাদ্যবিষয়ক উপ-জাতীয় পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  ÔSub-National Level Advocacy Workshop on Safe FoodÕ শীর্ষক উপ-জাতীয় পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম শান্তু, বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমিন এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।


কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।


কর্মশালায় বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ ও ভোক্তা পর্যায় পর্যন্ত প্রতিটি ধাপে সচেতনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে খাদ্যে ভেজাল প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং নিরাপদ খাদ্য বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।


বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমিন ও মোঃ সাইদুর রহমান বাচ্চু দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রহমান খান, নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট কর্মকর্তা গৌতম সাহা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ তুহিন আলম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এস এম মনজুর আলম।


এছাড়াও এনডিপির পরিচালক (প্রোগ্রাম ও প্ল্যানিং) এবিএম সাজ্জাদ হোসেন ও মোঃ আবু ইউসুফ, গ্রামীণ ডানোন ফুড লিমিটেডের মোঃ দুলাল হোসেন, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ ওমর ফারুক, এসিআই সিডের টেরিটরি এক্সিকিউটিভসহ সিরাজগঞ্জ বাজার কমিটির সভাপতি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কর্মশালায় নিরাপদ খাদ্য আন্দোলনকে আরও বেগবান করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয়, নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।