বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

আইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী

মান্দা প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ ১১:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মান্দা প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
আইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী

বাংলাদেশের প্রকৌশলীদের সর্বোচ্চ পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৬ সালের নির্বাচনে ২০২৭-২৮ মেয়াদের জন্য দুটি গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হয়েছেন নওগাঁর মান্দা উপজেলার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মো. আরফান আলী পিকে।


তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের (এসএল-১৭) সদস্য এবং ঢাকা সেন্টার লোকাল কাউন্সিলের (এসএল-১২৮) সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় পদেই বিজয় অর্জন করেন।


ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের সন্তান। তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।


দীর্ঘদিন ধরে টেক্সটাইল ও ডাইস-কেমিক্যাল শিল্পে কর্মরত রয়েছেন তিনি। এ খাতে কাজ করার সুবাদে শিল্পের নানা সমস্যা, সম্ভাবনা এবং পেশাজীবীদের অধিকার ও প্রত্যাশা সম্পর্কে তাঁর বাস্তব অভিজ্ঞতা রয়েছে।


নির্বাচনে বিজয়ী হওয়ার পর ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে প্রকৌশলী সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং আইইবির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।