রাকাবের পরিচালনা পর্ষদের ৬১০তম সভা অনুষ্ঠিত
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের ৬১০তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. রফিকুল ইসলাম।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান, মৎস্য অধিদপ্তর রাজশাহীর পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া, নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক ড. এস. এম. আবু বকর সাইফুল ইসলাম।
এ ছাড়া পর্ষদ সচিবালয়ের সচিব মোহা. সানা উল্লাহ সভায় অংশ নেন।
সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন স্বাক্ষরিত হয়। এ ছাড়া ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।