বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ নভেম্বর ২০২৬ ১১:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ নভেম্বর ২০২৬ ১১:১৭ অপরাহ্ন
নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪৯ গ্রাম গাঁজা ও ১৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বিক্রির ১৭ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।


মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজপাড়া থানার লক্ষ্মীপুর (ভাটাপাড়া) গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো. শাহজাহান (৩০) এবং নওগাঁর মান্দা থানার পিরুলী বিলদুবলা গ্রামের মো. সোলেমান প্রামাণিকের ছেলে মো. মিলন প্রামাণিক (৩৫)। বর্তমানে তিনি নগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর (ছোটবটতলা) এলাকায় বসবাস করেন।


পুলিশ জানায়, অভিযানের সময় শাহজাহানের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৪৯ গ্রাম গাঁজা ও ১৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার দুজন পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।


এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।