বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

শিবগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ দুইজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ ১১:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ ১১:১৯ অপরাহ্ন
শিবগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ দুইজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র বিক্রির নগদ ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।


মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মনাকষা ইউনিয়নের রানীনগর এলাকার মো. আহসান আলী (৫৬), পিতা মো. রুস্তুম আলী এবং একই ইউনিয়নের হাউসনগর এলাকার মো. আব্দুর রহিম (৩৮), পিতা মো. তহুরুল ইসলাম।


র‌্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি। এ ছাড়া নগদ ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।


র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।