বজলুর রহমান সরদারের ইন্তেকাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীর অন্যতম সঙ্গীত শিল্পী, ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠক বজলুর রহমান সরদার (৫৮) স্ট্রোকজনিত রোগে আক্রান্ত হয়ে বুধবার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। সকালে বাসায় স্ট্রোক করার পর ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ কন্যা সন্তান রেখে যান।
গতকাল রাতে ঈশ্বরদীর নারিচা কবরস্থানে জানাজা শেষে নারিচা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তিনি ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সদস্য, সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুরের ভূবনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঈশ্বরদী বাজারের স্বর্ণা ট্রেডিং এর স্বত্বাধিকারী ছিলেন।