ঈশ্বরদীতে সুহৃদ শীত উৎসবে অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
গত বছরের মত এবারও সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের উদ্যোগে ‘সুহৃদ শীত উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ঈশ্বরদীস্থ জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, পরিচিতি পর্ব ও শীত উদযাপনের নানা আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান।
সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সভাপতি রেজাউল করিম বাবুর সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো, আসাদুজ্জামান সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন, ঈশ্বরদীর সম্মিলিত নাগরিকে জোটের আহবায়ক মাহ্বুবুর রহমান পলাশ, পাকশী রেলওয়ে কলেজের অধ্যক্ষ মোস্তফা ইমরুল কায়েস পারভেজ, রেলওয়ের সিনিয়র টিটিই আব্দুল আলীম বিশ্বাস মিঠু,
সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, বীর মুক্তিযোদ্ধা মো. এমদাদুল হক আমান, ভূমি সহকারী কর্মকর্তা আফছার আলী, সুহৃদ উপদেষ্টা মনিরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, সুহৃদ দূর্জয় ইসলাম লিমন, হাসান চৌধুরী, ফিরোজ আহমেদ, প্রধান শিক্ষক মাসুদ রানা, শিক্ষক দীপ্ত আল-ফারাবি, ব্যবসায়ী অনুজ পারভেজ, রফিকুল ইসলাম বাচ্চু, তানজিরুল আলম মিটো, আবহাওয়াবিদ নাজমুল হক রঞ্জন, ব্যাংকার সজিব হোসেন, আইনজীবী আলী আজম প্রমুখ।