ঈশ্বরদীতে দেশি বিদেশি কবি সাহিত্যিকদের মিলনমেলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
‘নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব-২০২৫’ শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনে পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীস্থ আঞ্চলিক কৃষি গবেষণা ও ডাল গবেষণা কেন্দ্র চত্বরে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভযাত্রা, আলোচনা সভা, সেমিনার, কবিতা পাঠ, সম্মননা প্রদানসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ, নেপাল, ভারতসহ বিভিন্ন দেশের দুই শতাধিক কবি সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয় এই সাহিত্য উৎসব। আনুষ্ঠানিকভাবে এই সাহিত্য উৎসব উদ্বোধন করেন নেপালের ত্রিভবনী বিশ্বব্যিালয়ের অধ্যাপক ও কবি প্রভা ভট্টা রায়।
এ উপলক্ষে ঈশ্বরদীস্থ আঞ্চলিক কৃষি গবেষণা ও ডাল গবেষণা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত ‘দেশ গঠনে একুশের চেতনা : প্রতিরোধের ভাষা’ শীর্ষক সেমিনার, কবিতা পাঠ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবি অধ্যাপক আখতার হোসেন। দিনব্যাপী ‘কবিদের কথোপকথন’, ‘মাতৃভাষার অধিকার, যুগে যুগে দেশে দেশে’, ‘নোঙর সম্মাননা’, মোড়ক উন্মোচনসহ বিভিন্ন পর্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন পশ্চিমবঙ্গ ভারতের কবি ও গবেষক মানিক পণ্ডিত, নেপালের কবি সাম্পাদা ভট্টা রায়, বিভুতি অধিকারী (নেপাল),
ঢাকা সিএমএম আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের যুগ্ম জেলা ও দয়রা জজ সিরাজুল ইসলাম মামুন, ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের আহবায়ক মাহ্বুবুর রহমান পলাশ, সদস্য সচিব আশিকুর রহমান লুলু, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, খায়রুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খায়রুল ইসলাম, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, কবি আতাউর রহমান পাতা, সাংবাদিক মাহাবুবুল হক দুদু, মুক্তিযোদ্ধা কবি প্রকৌশলী ই.ম. শহীদুল ইসলাম, আতাউর রহমান বাবলু, ডা. সরোয়ার জাহান ফয়েজ, লুৎফর রহমান,
অধ্যাপক সাজিদুল ইসলাম খোকন, বিভূতি অধিকারী, আব্দুদ দাইন সরকার, সালেক সিবলু, আলমগীরুল নিউটন প্রমুখ। এই আয়োজনের সার্বিক সমন্বয় করেন নোঙরের মুখ্য সমন্বয়ক ও আন্তর্জাতিক সাহিত্য উৎসবের আহবায়ক অধ্যাপক হাসানুজ্জামান। অনুষ্ঠানের এক পর্যায়ে সাহিত্যচর্চায় এবার নারী কবি ও লেখকদের গুরুত্ব বিবেচনায় ১২জন নারীকে নোঙর সাহিত্য সম্মাননা প্রদান করা হয়।