শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

WP Import ২২ ডিসেম্বর ২০২৫ ০৪:২০ অপরাহ্ন
WP Import ২২ ডিসেম্বর ২০২৫ ০৪:২০ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে আমির খসরু (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতের কোনো এক সময় উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল এলাকায় নিজ বাড়ির সামনের চলন্ত ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

তিনি ওই এলাকার সাবান আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা, তার পরিবারের সদস্য এবং পুলিশ মৃত্যুর কারন জানাতে পারেনি। সোমবার সকালে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।