শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

WP Import ১৮ নভেম্বর ২০২৫ ০৩:০৮ অপরাহ্ন
WP Import ১৮ নভেম্বর ২০২৫ ০৩:০৮ অপরাহ্ন
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রাতুল হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতুল উপজেলার মুলাডুলি ইউনিয়নের দেবীপুর গ্রামের বাবু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় রাতুলসহ তিন বন্ধু মোটর সাইকেলে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে দাশুড়িয়ার দিকে যাচ্ছিল। এসময় ঢুলটি এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সার সঙ্গে সংঘর্ষে তিনজনই আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত ৯টার দিকে রাতুলের মৃত্যু হয়।