শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে পিন্টু সমর্থকদের বিক্ষোভ মিছিল পথসভা

WP Import ১৮ নভেম্বর ২০২৫ ০৩:০২ অপরাহ্ন
WP Import ১৮ নভেম্বর ২০২৫ ০৩:০২ অপরাহ্ন
ঈশ্বরদীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে পিন্টু সমর্থকদের বিক্ষোভ মিছিল পথসভা
ঈশ্বরদীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে পিন্টু সমর্থকদের বিক্ষোভ মিছিল পথসভা


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রার্থীতা বাতিল করে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে মনোনয়ন প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে পিন্টু সমর্থক বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার শহরের রেলওয়ে গেট থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের এক নম্বর গেটে পথসভা করে তারা।

জাকারিয়া পিন্টু সমর্থিত বিএনপি, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাব্কে সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা। বক্তব্য দেন বিএনপি নেতা আমিনুল ইসলাম স্বপন, ইসলাম হোসেন জুয়েল, শামসুজ্জোহা পিপ্পু, আনোয়ার হোসেন জনি, মো. আক্কাস আলী, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল প্রমুখ।