ঈশ্বরদী বালাইনাশক ব্যবসায়ী এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদী উপজেলা বালাইনাশক ব্যবসায়ী এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন শেষে নির্বাচিত কর্মকর্তাদের নাম ও ফলাফল গতকাল মঙ্গলবার ঘোষণা ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ব্যবসায়ী হাফিজুর রহমান সরদার আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন। এর আগে সোমবার দিনব্যাপী বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনিস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছে নিজাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সেলিম হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে বিকাশ শাহ ও বিনা প্রতিদ্বন্দ্বীতায় ইউনুস আলী কিরণ কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
দ্বিতীয় অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শামসুল আলম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী সাধারন সম্পাদক নিজাম উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মোমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, ব্যবসায়ী হাফিজুর রহমান সরদার, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাংবাদিক সেলিম সরদার। এ আয়োজনে বালাইনাশক বিভিন্ন কোম্পানির কর্মকর্তা, প্রতিনিধি ও দুই শতাধিক ব্যাবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন। সকালে প্রথম অধিবেশনে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শহর প্রদক্ষিণ করে।