ঈশ্বরদীতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে গণ মিছিল

হ ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে বৈদ্যুতিক সংযোগ লাইনের প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ করার দাবীতে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ‘সচেতন নগরবাসী ফোরাম ঈশ্বরদী’র উদ্যোগে এই গণ মিছিলের আয়োজন করা হয়। সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের ১নং গেটে পথসভার অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন ‘সচেতন নগরবাসী ফোরাম’র আহবায়ক ও পাকশী রেলওয়ে ডিগ্রি কলেজের শিক্ষক রাজিবুল আলম ইভান। বক্তব্য দেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন জনি, ব্যবসায়ী ইউনুস আলী ভাষা, নেসকো ঘেরাও কর্মসূচীর সমন্বয়ক রাগীব আহসান রেজভী, সুলতানা পারভীন, মুত্তাকিন খান শামীম, রেহেনা পারভিন, সুলতান মাহমুদ বিদ্যুৎ, মশিউর রহমান নোমান, যুবদল নেতা খোরশেদ আলম দীপু, প্রকৌশলী আলমগীরুল নিউটন প্রমুখ।