শনিবার, আগস্ট ২২, ২০২৬

জমি নিয়ে বিরোধে আটঘরিয়ায় ফুফু খুন; অভিযুক্ত ভাতিজা গ্রেপ্তার

WP Import ১৫ নভেম্বর ২০২৫ ০৮:৪৭ অপরাহ্ন
WP Import ১৫ নভেম্বর ২০২৫ ০৮:৪৭ অপরাহ্ন

পাবনা প্রতিনিধি:


পাবনার আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে ফুফু খুন হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটঘরিয়া পৌরসভার রামচন্দ্রপুর গ্রামে এ হত্যাকা- ঘটে। নিহত মনোয়ারা খাতুন (৭০) ওই এলাকার মৃত আয়নুদ্দীন প্রামানিকের স্ত্রী।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত ভাতিজা আজিম উদ্দিন (২৭) কে গ্রেপ্তকর করেছে পুলিশ। তিনি একই এলাকার আক্তার হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, জমি নিয়ে মনোয়ারা খাতুনের সঙ্গে তার ভাই আক্তার হোসেনের বিরোধ চলছিল।শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা করছিলেন মনোয়ারা খাতুনের ছেলে আব্দুল মমিন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পরিবারের মধ্যে। সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে আপন ভাই আক্তার হোসেনের ছেলে ভাতিজা আজিম উদ্দিন। পর মুহূর্তেই সে ধারালো অস্ত্র দিয়ে মনোয়ারা খাতুনকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, শনিবার পাবনা জেনারেল হাসপাতালে নিহতের ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। হত্যার ঘটনায় নিহতের ছেলে আব্দুল মমিন বাদী হয়ে শুক্রবার রাতে তার মামাতো ভাই আজিম উদ্দীনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। পরে পাবনা শহর এলাকা থেকে অভিযুক্ত আজিম উদ্দিন কে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।