শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাবা-মায়ের কবরে গিয়ে খাবার চাওয়া সাগরের দায়িত্ব নিলেন তারেক রহমান

WP Import ১২ নভেম্বর ২০২৫ ১১:৫০ অপরাহ্ন
WP Import ১২ নভেম্বর ২০২৫ ১১:৫০ অপরাহ্ন
বাবা-মায়ের কবরে গিয়ে খাবার চাওয়া সাগরের দায়িত্ব নিলেন তারেক রহমান
বাবা-মায়ের কবরে গিয়ে খাবার চাওয়া সাগরের দায়িত্ব নিলেন তারেক রহমান

সেলিম সরদার, ঈশ্বরদী:


বাবা ও মায়ের মৃত্যুর পর থেকে একা হয়ে যায় এতিম ও মানসিক ভারসাম্য হারানো বুদ্ধি প্রতিবন্ধী যুবক সাগর হোসেন (২৪)। নিজের কিছু করার সামর্থ বা উপায় না থাকা ও মানসিকভাবে প্রতিবন্ধী হওয়ায় যুবক সাগর ক্ষুধা পেলে প্রতিদিন বাবা-মায়ের কবরের পাশে বসে খাবার চেয়ে কান্না করতো।

কয়েকদিন আগে তার এই আবেগময় কান্না ও মৃত বাবা-মায়ের কবরের সামনে বসে খাবার চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ধারন করে ফেসবুকে আপলোড করেন স্থানীয় যুবক জহুরুল ইসলাম জুঁই। সাগর হোসেন ঈশ্বরদী পৌর এলাকার ৭ নং ওয়ার্ড এলাকার মরহুম সুরুজ আলী দম্পতির বুদ্ধি প্রতিবন্ধী সন্তান। তার বাবা-মায়ের কবর ঈশ^রদী কেন্দ্রীয় গোরস্থানে।

স্থানীয়রা জানান, ক্ষুধা লাগলে বাবা-মায়ের কবরের কাছে গিয়ে খাবারের জন্য প্রায় প্রতিদিনই কান্না করেন সাগর। কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ভিডিওচিত্র ভাইরাল হলে প্রথমে সাগরের পাশে এগিয়ে আসে স্থানীয় উপজেলা ও পৌর প্রশাসন। এরপর পথশিশু ফাউন্ডেশন তার সহায়তার জন্য এগিয়ে এলেও এবার সাগরের সারা জীবনের ভরনপোষনের সমস্ত দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও আসন্ন নির্বাচনে পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বুদ্ধি প্রতিবন্ধী সাগরের বাসায় গিয়ে তারেক রহমানের এই উদ্যোগের কথা ও সাগরের দায়িত্ব নেওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নিকট অবহিত করেন। এ সময় বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, আজমল হোসেন ডাবলু, রেজাউল করিম ভিপি শাহীন, যুবদল নেতা রফিকুল ইসলাম রকিসহ বিএনপির নেতারা উপস্থিখত ছিলেন।

এ বিষয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, আধুনিক যুগে একজন মানুষ পেটের ক্ষুধার জন্য মৃত বাবা-মায়ের কবরের পাশে গিয়ে কান্না করে খাবার চায় এটা মেনে নেওয়া যায় না। বুদ্ধি প্রতিবন্ধী সাগর ক্ষুধা লাগলে বাবা-মায়ের কবরের কাছে গিয়ে খাবারের জন্য কান্না করেন এমন সংবাদ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি সাগরের আজীবন ভরণপোষণের দায়িত্ব নেয়ার জন্য আমাদের পাঠিয়েছেন।

এদিকে পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম নিজেও এ বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে সার্বক্ষনিক খোঁজ রাখছেন উল্লেখ করে ঈশ^রদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো. মনিরুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ঈশ^রদী উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষ থেকে আমরা ইতোমধ্যে সাগরের বসবাসকৃত বসবাসের অনুপোযোগী ঘর সংস্কার করে একটি এটাস্ট বাথরুম নির্মানের কাজ শুরু করেছি। তাকে শারিকিভাবে সুস্থ্য করে তুলতে তার চিকিৎসা, ওষুধ ও খাবারের সব ব্যবস্থা করা হয়েছে। ঈশ^রদী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম পৌরসভার প্রশাসনের পক্ষ থেকে এ কার্যক্রম তদারকি করছেন। পথশিশু ফাউন্ডেশনের পক্ষ থেকেও সাগরের জন্য খাবারসহ আর্থিক নিরাপত্তার জন্য তার ভাইকে একটি দোকান করে দিয়ে সেখান থেকে উপার্জিত আয়ে সাগরের জীবনযাপনের সহায়ক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।