শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে নেসকো’র মামলা প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল ও উপদেষ্টা বরাবর স্মারকলিপি

WP Import ১০ নভেম্বর ২০২৫ ১১:১৭ অপরাহ্ন
WP Import ১০ নভেম্বর ২০২৫ ১১:১৭ অপরাহ্ন
ঈশ্বরদীতে নেসকো’র মামলা প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল ও উপদেষ্টা বরাবর স্মারকলিপি
ঈশ্বরদীতে নেসকো’র মামলা প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল ও উপদেষ্টা বরাবর স্মারকলিপি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীর ২০১ জন বিদ্যুৎ গ্রাহকের নামে নেসকো’র দায়ের করা ‘মব মামলা’ প্রত্যাহার ও ‘নেসকো’র ঈশ্বরদীস্থ আবাসিক নির্বাহী প্রকৌশলী আব্দুন নূরকে প্রত্যাহার করার দাবি জানিয়ে মৌন মিছিল ও অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) ‘সম্মিলিত নাগরিক জোট ঈশ্বরদী’র ব্যানারে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের নিকট আনুষ্ঠানিকভাবে ঈশ্বরদীর সর্বস্তরের নাগরিক সমাজ সম্মিলিতভাবে এই স্মরিকলিপি প্রদান করেন।

এর আগে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে থেকে মৌন মিছিল নিয়ে উপজেলা পরিষদে জমায়েত হন আন্দোলনকারীরা। এসময় সম্মিলিত নাগরিক জোট এর আহবায়ক মাহ্বুবুর রহমান পলাশ, সদস্য সচিব অশিকুর রহমান লুলু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস. এম. রাজা, বর্তমান সভাপতি আজিজুর রহমান শাহীন, সহসভাপতি আব্দুল্লাহ্ আল-ওমর খান সুমার, অধ্যাপক হাসানুজ্জামান, নির্বাহী সদস্য মাহাবুবুল হক দুদু, প্রবাসী বীর মুক্তিযোদ্ধা পি. এম. আজাদ, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনু, কলাম লেখক সারোয়ারুজ্জামান মনা বিশ^াস, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, সমকাল সুহৃদ সমাবেশের সিনিয়র সহসভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, রাজশাহী প্রকৌশল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম মাহবুব প্রাপ্তিসহ প্রাপ্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃত্বস্থানীয়রা উপস্থিত ছিলেন।

প্রসত: ‘ঈশ্বরদীতে নেসকোর প্রিপেইড মিটার বন্ধ কর’, ‘২০১ বিদ্যুৎ গ্রাহকের নামে দায়ের করা মামলা প্রত্যাহার কর’, ‘নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুন নূরকে অপসারণ চাই’, ‘মিটার রিডার নজরুল ইসলামের ষাস্তি চাই’ সহ বিভিন্ন দাবি আদায় না হওয়া পর্যন্ত সম্মিলিত নাগরিক জোট এর এই আন্দোলন চলমান থাকবে বলে জানান নাগরিক জোটের নের্তৃবৃন্দ।