সোমবার, আগস্ট ২৪, ২০২৬

মোস্তফা শেখ হত্যা মামলার আসামি রফিককে সাতক্ষীরা হতে গ্রেফতার

WP Import ২৯ অক্টোবর ২০২৫ ০২:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৯ অক্টোবর ২০২৫ ০২:২৭ অপরাহ্ন
মোস্তফা শেখ হত্যা মামলার আসামি রফিককে সাতক্ষীরা হতে গ্রেফতার
মোস্তফা শেখ হত্যা মামলার আসামি রফিককে সাতক্ষীরা হতে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহী এবং র‌্যাব-৬ ,সিপিসি-১, সাতক্ষীরার যৌথ আভিযানিক দল মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনগত রাত ১২.৫৫ ঘটিকায় সাতক্ষীরার শ্যামনগর থানার শংকরকাঠি এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত রফিক শেখ (৪৮)কে গ্রেফতার করেছে। ধৃত আসামী রাজশাহীর চারঢ়াট থানার বালাদিয়াড়ের রহমতুল্লাহ শেখের ছেলে। খবর বিজ্ঞপ্তির।

মামলার এজাহারের উল্লেখ কওে বিজ্ঞপ্তিতে জানান হয়, মামলার বাদী ওমর ফারুকের পিতা ভিকটিম মোস্তফা শেখের সাথে একই গ্রামের শামীম শেখ (৩০), পিতা- আব্দুস সাত্তার, রফিক শেখ (৪৮), পিতা- রহমতুল্লাহ শেখ, আব্দুল কুদ্দুস শেখ (৪২), শফিক শেখ (৪৫), ফরহাদ শেখ (৩৬), সকলের পিতা- রহমতুল্লাহ শেখ, আয়েশা বেগম (৫০), পিতা- রহমতুল্লাহ শেখ, স্বামী- আব্দুস সাত্তার, রহমতুল্লাহ শেখ (৭০), পিতা-মৃত সমতুল্লাহ শেখ, সোহেল শেখ (২৮), পিতা- শফিক শেখ, দেলোয়ার দুলি(৬৫), পিতা-মৃত আজিজ মুন্সি, সর্ব সাং-বালাদিয়াড়, হোসেন (৪০), পিতা-মৃত ফাইজুদ্দিন, সাং-কান্দ্রা, থানা-পুঠিয়া, সর্ব জেলা-রাজশাহীর সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিলো। বিরোধ নিস্পত্তির জন্য উভয় পক্ষ গত ৩১ অক্টোবর ২০২৫ পারিবারিকভাবে নিষ্পত্তি করে নিবে মর্মে সিদ্ধান্ত হয়।

এরই ধারাবাহিকতায় বাদীর পিতা ভিকটিম মোস্তফা শেখ ২১ অক্টোবর দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় মাঠ হতে কাজ করে বাড়ি ফেরার পথে চারঘাট থানার বাসাদিয়াড় গ্রামস্থ খয়ের শাহ (৬৫), পিতা-মৃত খোকা শাহ এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর পৌছাঁলে উপরোক্ত আসামিগণ হাতে লোহার হাসুয়া, চাপাতি, রামদা ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে বাদীর পিতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।

হৈ চৈ শুনে বাদীসহ তার চাচাতো ভাই ঘটনাস্থলে আসলে তাদের হাতে থাকা লোহার হাসুয়া, চাপাতি, রামদা ইত্যাদি দেশীয় অস্ত্র দ্বারা এলোপাথাড়ি মারপিট ও কোপাতে থাকে। আসামিদের হামলার ঘটনাস্থলে বাদীর পিতা সহ তাদের পক্ষের বেশ কয়েকজন গুরুতর জখম হয়। পরবর্তীতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিগণ ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে বাদী ও সাক্ষীসহ অন্যান্য লোকজনের সহায়তায় জখমীদের লেগুনাযোগে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র পুঠিয়াতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদীর পিতা মোস্তফা শেখকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার পরপরই এলাকায় থমথমে অবস্থার সৃষ্টি হয়।

চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে চারঘাট থানায় ১১ জনকে এজাহারনামীয় ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩, , তারিখ ২১/১০/২০২৫, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলা দায়েরের পরই পুলিশ রহমত উল্লাহ (৭০) ও দেলোয়ার হোসেন (৪৫) নামের দুইজনকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডের পরপরই আসামিরা ও তাঁদের পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান। এতে তাঁদের ঘরবাড়ি ফাঁকা পেয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা লুট করে মূল্যবান জিনিসপত্র ও গবাদি পশু নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।