ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে রামেক ছাত্রদলের মশারি বিতরণ
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু এবং চিকনগুনিয়া প্রতিরোধে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রদলের পক্ষ থেকে মশারি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপি রামের ছাত্রদলের পক্ষ থেকে মেডিকেল ও তার আশেপাশের এলাকার ছিন্নমূল মানুষের মাঝে ডেঙ্গু মশা প্রতিরোধী মশার কয়েল এবং মশারি বিতরণ করা হয়।

ছিন্নমূল মানুষেরা এই কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, এ যেন শহীদ জিয়ার আদর্শেরই প্রতিফলন। সাধারণ মানুষ আশা প্রকাশ করেন এরকম জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকুক।
কর্মসূচির নেতৃত্ব দেন- ছাত্রনেতা নুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- রামেক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস সাদিক, ছাত্রনেতা মাহবুবুল হাসান, সাফি জিহাদ প্রমুখ।