সোমবার, আগস্ট ২৪, ২০২৬

পুঠিয়াতে ধর্ষণ মামলার প্রধান আসামি জুয়েলকে গ্রেফতার

WP Import ১৮ অক্টোবর ২০২৫ ১২:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৮ অক্টোবর ২০২৫ ১২:০২ অপরাহ্ন
পুঠিয়াতে ধর্ষণ মামলার প্রধান আসামি জুয়েলকে গ্রেফতার
পুঠিয়াতে ধর্ষণ মামলার প্রধান আসামি জুয়েলকে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ও সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় নাটোর জেলার নলডাঙ্গা থানার মাধনগর ইউনিয়নের হালতি এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি জুয়েল (৩৫) কে গ্রেফতার করেছে। ধৃত আসামী নাটোর সদর থানার জয়রামপুরের মো. ইবাবের ছেলে। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আসামী জুয়েল ভিকটিমের স্বামীর বন্ধু। ভিকটিমের স্বামীর বন্ধু হওয়ার সুবাদে তাদের বাড়িতে যাতায়াত করত।৭ অক্টোবর ২০২৫ রাত অনুমান-১০.৩০ ঘটিকায় আসামী পুঠিয়া থানার পীরগাছা গ্রামস্থ ভিকটিমের স্বামীর বাড়িতে এসে ভিকটিমের স্বামীকে ডাকতে থাকে। তখন ভিকটিম আসামীকে বলে তার স্বামী ভ্যান নিয়ে ভাড়ায় গেছে। তখন আসামী ভিকটিমকে ঘরের ভিতরে বসার কথা বলে ঘরের ভিতরে প্রবেশ করে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে পুঠিয়া থানায় ধর্ষক জুয়েলের নামে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে।
আসামিকে পুঠিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।