রাকসু নির্বাচন, হল সংসদ নির্বাচিত হলের যারা
নিজস্ব ও রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মোট ২৩টি পদের ২০ টিতেই জিতেছে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। শুধু কেন্দ্রীয় না হল সংসদেও জয়ী হয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। হলেও তারা বিপুল ভোটে জয়লাভ করেছে।
ছাত্রীদের ছয় হলে জয় পেয়েছে ছাত্রী সংস্থার নেত্রীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় মন্নুজান হলে জয় পেয়েছে ভিপি পদে সুমাইয়া জাহান, জিএস পদে তাসমেরি জাহান তন্নি ও এজিএস সাবিনা ইয়াসমিন। রোকেয়া হলে ভিপি পদে জয়ী হয়েছে অর্পনা হক মুগ্ধ, জিএস পদে লায়লা খাতুন ও এজিএস নির্বাচিত হয়েছে শাহনাজ পারভীন। তাপসী রাবেয়া হলে ভিপি পদে জয়ী হয়েছেন মরিয়ম খাতুন জামিলা, জিএস পদে নির্বাচিত হয়েছেন তাওহিদা আক্তার, এজিএসে খাদিজা আক্তার হিয়া।
বেগম খালেদা জিয়া হলে ভিপি হয়েছেন সাবিনা মারজান , জিএস জারিম তাসনিম ও এজিএস পারভিন আরা। রহমতুন্নেসা হলে ভিপি নির্বাচিত হয়েছেন সাইফুন নাসিরা, জিএস হাবিবা আক্তার রিয়া, এজিএস আফসানা মিমি। এবং জুলাই ৩৬ হলে ভিপি নির্বাচিত হয়েছেন সৈয়দা সমাপিকা আহমেদ সিমি, জিএস তাসফিয়া তাবাস্সুম, এজিএস তাওহিদা ইয়াসমিন মাহমুদা।
ছাত্রদের হলে জয়জয়কার ছিল ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের। শেরে বাংলা হলে ভিপি পদে জয়ী হয়েছেন রানা হোসাইন, জিএস তানজীল হোসাইন ও এজিএস ওমর ফারুক। শাহমখদুম হলে ভিপি পদে জয়ী হয়েছেন শামিম আলম পাটোয়ারী , জিএস, মো. বায়েজিদ ও এজিএস মো. জাকারিয়া। নবাব আব্দুল লতিফ হলে ভিপি পদে জয়ী হয়েছেন মো. নিয়ামতুল্লাহ, জিএস নুরুল ইসলাম শহীদ ও এজিএস রনি হাসান।
সৈয়দ আমীর আলী হলে ভিপি হয়েছেন নাঈম ইসলাম, জিএস সাব্বির হাসান ও এজিএস মুন্না ইসলাম। শহীদ শামসুজ্জোহা হল ভিপি নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান সোহাগ, জিএস মো. শোয়েব, এজিএস মোস্তাফিজুর রহমান আরমান। শহীদ হবিবুর রহমান হলে ভিপি নির্বাচিত হয়েছেন আহমাদ আহসানুল্লাহ ফারহান, জিএস আশিক শিকদার, এজিএস শহিদুল ইসলাম সুমন। মতিহার হলে ভিপি পদে জয়ী হয়েছেন তাজুল ইসলাম, জিএসে আরিফুল ইসলাম ও এজিএসে ওবায়দুর রহমান।
মাদার বখস হলে ভিপি পদে জয়ী হয়েছেন রুবেল আলী, জিএসে ইব্রাহীম হোসাইন ও এজিএসে আবু রাইয়ান ইয়াসিন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ভিপি পদে জয়ী হয়েছেন কাওসার হাবিব জিএসে সাচ্চু হোসেন ও এজিএসে ইমরুল হাসান। শহীদ জিয়াউর রহমান হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক, জিএসে আরিফুল ইসলাম ও এজিএসে ইসরাফিল হোসেন। এবং বিজয় ২৪ হলে ভিপি পদে জয়ী হয়েছেন রাসেল মিয়া
জিএসে ইমরুল হাসান মিশকাত এজিএসে শাহাদাত হোসেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ১৭টি হলের মধ্যে ৬টি মেয়েদের এবং ১১টি ছেলেদের। মোট ভোটার ছিলেন ২৮,৯০৯ জন, যাদের মধ্যে ২০,১৮৭ জন ভোট দিয়েছেন। ভোটের হার ৬৯.৮৩ শতাংশ।