চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে পালিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল সিভিল সার্জন অফিস ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখা পৃথক পৃথকভাবে দিবসপি পালন করে।
সকালে সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীনের নেতৃত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অর্যদিকে সকাল ১০টায় চক্ষু হাসপাতাল থেকে একটি র্যালি বের করে অন্ধ কল্যাণ সমিতি। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম। বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান সাদিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারুক আলী, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিমসহ অন্যরা। এসময় সমিতির অন্যান্য কর্মকর্তাসহচক্ষু হাসপাতালের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
পরে এলাকার ৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিশু শিক্ষার্থীকে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়।