বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

বাংলাদেশের স্পিন জাল ছিঁড়ে কোনোরকমে বেরিয়ে গেল ইংল্যান্ড

WP Import ০৭ অক্টোবর ২০২৫ ১১:৪১ অপরাহ্ন
WP Import ০৭ অক্টোবর ২০২৫ ১১:৪১ অপরাহ্ন
বাংলাদেশের স্পিন জাল ছিঁড়ে কোনোরকমে বেরিয়ে গেল ইংল্যান্ড
বাংলাদেশের স্পিন জাল ছিঁড়ে কোনোরকমে বেরিয়ে গেল ইংল্যান্ড

বাংলাদেশের ক্রিকেটারদের এই উচ্ছ্বাস ম্যাচ শেষে থাকেনি

সোনার দেশ ডেস্ক:


ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মিডল অর্ডার ব্যর্থতায় দুইশ রানও স্কোরবোর্ডে যোগ করতে পারেনি তারা। এত অল্প পুঁজি নিয়ে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে লড়াই করার সাহসও হয়তো খুব কম মানুষই দেখেছিলেন। তবে নতুন বলে স্বপ্নের বীজ বুনে দেন মারুফা আক্তার। এক প্রান্তে পেস আর সুইয়ে রীতিমতো আগুন ঝরিয়েছেন তিনি। আর অন্য প্রান্তে স্পিনের জাল বিছিয়ে ইংলিশদের আটকে রাখেন নাহিদা আক্তার। মাঝের ওভারগুলোতে ফাহিমার ঘূর্ণিতে চোখে রীতিমতো সর্ষে ফুল দেখেছেন ইংলিশ ব্যাটাররা। একশর আগেই ৫ ব্যাটারকে ফিরিয়ে জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে হেথার নাইটের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলার স্পিন জাল ছিঁড়ে কোনোরকমে বেরিয়ে গেছে ইংলিশরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) গুয়াহাটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন সুবহানা। জবাবে ৪৬ ওভার এক বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। তাদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৭৯ রান করেছেন হেথার নাইট।