মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

সোনামসজিদে গোডাউন থেকে ১৪২ বস্তা চাল চুরি, আটক ২

WP Import ০৭ অক্টোবর ২০২৫ ১২:১০ পূর্বাহ্ন
WP Import ০৭ অক্টোবর ২০২৫ ১২:১০ পূর্বাহ্ন
সোনামসজিদে গোডাউন থেকে ১৪২ বস্তা চাল চুরি, আটক ২
সোনামসজিদে গোডাউন থেকে ১৪২ বস্তা চাল চুরি, আটক ২

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বালিয়াদিঘীর একটি গোডাউন থেকে ১৪২ বস্তা চাল চুরি হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকালে স্থানীয়দের সহযোগিতায় সোনামসজিদ বালিয়াদিঘী-কলোনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বালিয়াদিঘী-কলোনীপাড়া এলাকার মাইমুলের ছেলে আবেদ আলী (৩৪) ও দুখু মন্ডলের ছেলে জসিমকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানায়, গত এক মাস আগে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ এলাকার তালতলা বাজার এলাকায় জালাল উদ্দিনের ঢালাই করা একটি গোডাউন ভাড়া নেন ট্রান্সপোর্ট ব্যবসায়ী আবদুস সালাম। সেখানে মেসার্স কাদের সুপার রাইস মিলের আমদানি করা ২ হাজার ৮’শ বস্তা চাল মজুদ করে ওই গোডাউনে রাখেন।

গত ৪ অক্টোবর বিকালে ওই গোডাউনে ১৪২ বস্তা চাল কম দেখতে পান। স্থানীয়রা আরও জানায়, সোমবার বিকালে এলাকাবাসীর সহযোগিতায় শিবগঞ্জ থানা পুলিশ বালিয়াদিঘী-কলোনীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কাউয়ুম, আবদুল হাকিম, সফিকুল, জামাল ও আবেদ আলীর বাড়ি থেকে ৪৪ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবেদ আলী ও জসিমকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়। শিবগঞ্জ থানার এসআই কবির হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী আবদুস সালাম বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। চুরি হওয়া বাকি চাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।