মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

WP Import ০৬ অক্টোবর ২০২৫ ০২:৩০ অপরাহ্ন
WP Import ০৬ অক্টোবর ২০২৫ ০২:৩০ অপরাহ্ন
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা :


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোবপুকুর এলাকায়।
নিহত বৃদ্ধের নাম সিরাজুল ইসলাম (৭০)। তিনি মোবারকপুর ইউনিয়নের খড়কপুর লাহাপুর গ্রামের মৃত জামাদার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সোনামসজিদ থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট ১৪-৩১৪৮) সিরাজুল ইসলামকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসাইন বলেন, “ধোবপুকুর এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় গুরুতর আহত সিরাজুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ট্রাকটি , জব্দ করা হয়েছে।