চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে মাধ্যমিক শিক্ষকদের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবসে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন করেছে সরকারি মাধ্যমিক শিক্ষকরা।
রবিবার (৫ অক্টোবর) বিকালে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ আয়োজনে জেলার বিভিন্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়নসহ ৫ দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন
নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, রাজশাহী অঞ্চলের স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এ জেড এম শামিউল হক, কোষাধক্ষ্য নাসির উদ্দীন,চাঁপাইনবাবগঞ্জের আহ্বায়ক শফিউল আজম, শিক্ষক লিনস হাঁসদাসহ অনান্যরা।
অনুষ্ঠানে শিক্ষকরা দাবি করেন সরকারি মাধ্যমিকের প্রায় ১৫ হাজার শিক্ষকের জন্য পদোন্নতিযোগ্য পদ মাত্র ৪%। যৌক্তিক কোনো পদসোপান না বালায় দীর্ঘ ৩২/৩৩ বছর চাকুরী করেও অধিকাংশ শিক্ষককে পদোন্নতি ছাড়াই অবসরে যেতে হয়।
পদোন্নতি অনিয়মিত বিধায় বেশকিছু পদ খালি পড়ে থাকে। যা পদোন্নতি বঞ্চিতদের হতাশ করার পাশাপাশি মানসম্মত শিক্ষা বাস্তবায়নে অন্তরায় হিসেবে কাজ করে।
সরকারি মাধ্যমিকে শিক্ষক-কর্মকর্তাগণ প্রাপ্য বকেয়া টাইমস্কেল, পদমর্যাদা, পদোন্নাতি, পদায়ন সহ চাকুরির বিভিন্নক্ষেত্রে বৈষম্যের শিকার। তাদের এ বৈষম্য দূরীকরণে উদ্যোগের কথা শোনা গেলেও বারবার কোন এক অদৃশ্যকারনে তা আর বাস্তবায়ন হয়নি। শিক্ষকদের সামাজিক ও আর্থিক মর্যাদা শিক্ষার মান উন্নয়নে সাথেই জড়িত।
সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৫ দফার অনান্য দাবিগুলো হলো, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে চার স্তরীয় পদসোপান, অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও পর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইপস্কেল এর মঞ্জুরী আদেশ প্রদান।