মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ভোলাহাটে বেড়েছে সাপের উপদ্রব, একদিনে ২ জনের মৃত্যু

WP Import ০৫ অক্টোবর ২০২৫ ০৯:২১ অপরাহ্ন
WP Import ০৫ অক্টোবর ২০২৫ ০৯:২১ অপরাহ্ন

ভোলাহাট প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বেড়েছে সাপের উপদ্রব; একই দিনে এক এলাকাতে মৃত্যু ২ জনের। শনিবার (৪ অক্টোবর) বিকেলে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে ধানের জমির পাশে সদর ইউনিয়নের খাড়োবাটরা গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে মো. আজিজুল হক (৪৮) এর পায়ে কামড় দেয় বর্তমান সময়ের আতঙ্ক রাসেলস ভাইপার। তিনি রোববার (৫ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে শনিবার দিবাগত আনুমানিক রাত ২ টার দিকে পাশের গ্রাম আলালপুর ক্যাম্পপাড়ার মো. আওকাত আলীর ছোট ছেলে মো. রানাউল ইসলাম (৩১) কে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপে কাটে। রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোদাগাড়ী এলাকাতে তার মৃত্যু হয়।

সপ্তাহখানেক আগে পাশের গ্রাম হোসেনভিটা গ্রামের মৃ আব্দুস সালামের ছেলে আনারুল হক (৫২) কে সাপে কাটে। তিনি মাঠে ধানের জমিতে কাজ করা অবস্থায় তার পায়ে কামড় দেয় রাসেলস ভাইপার। তিনি এখন চিকিৎসাধীন আছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি এখনো শঙ্কামুক্ত নয় বলে জানান তার পরিবার। এনিয়ে এলাকাতে সাপাতঙ্ক বিরাজ করছে। ভয়ে অনেকেই যাচ্ছে না খেত খামারে। বিশেষ করে বিলের জমি এবং বরই পেয়ারার বাগান। এসব জায়গায় দেখা মিলছে বিষধর রাসেলস ভাইপার সহ বিলুপ্ত হওয়া অনেক প্রজাতির বিষধর সাপের। উপজেলার বিভিন্ন এলাকাতে সাপে কাটার অনেক খবর শোনা যাচ্ছে।