মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

শিবগঞ্জে বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

WP Import ০৪ অক্টোবর ২০২৫ ০৮:৪৭ অপরাহ্ন
WP Import ০৪ অক্টোবর ২০২৫ ০৮:৪৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি মদ-হুইস্কি ও ফেনসিডিলসহ জিহাদ আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে জেলার শিবগঞ্জ উপজেলার বাররশিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শনিবার (৪ অক্টোবর) র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার জিহাদ আলী (১৯) শিবগঞ্জ উপজেলার নামোচাকপাড়ার মোঃ আমান আলীর ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বাররশিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১২১ বোতল বিভিন্ন দামি ব্র্যান্ডের মদ ও হুইস্কি, ৮৮ বোতল ফেনসিডিল জব্দ করে। ওই বাড়ি থেকে মদ বিক্রির ৯২ হাজার টাকা ও একটি বার্মিজ চাকুও উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি গ্রেফতারকৃত জিহাদ একজন মাদক ব্যবসায়ী। পরে গ্রেফতারকৃত জিহাদ এর বিরুদ্ধে মামলা দায়েরের পর শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।