মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

WP Import ০৩ অক্টোবর ২০২৫ ১১:২৬ অপরাহ্ন
WP Import ০৩ অক্টোবর ২০২৫ ১১:২৬ অপরাহ্ন

নওগাঁ প্রতিনিধি:


নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদীতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ কিশোর রনির (১৬) লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আত্রাই নদীর বেইলি ব্রিজের দক্ষিণ পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের উদ্ধার অভিযান পরিচালনার সময় লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। তারা লাশ উদ্ধার করে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে রনিসহ দুই কিশোর নৌকা থেকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে এক যুবক তাদের উদ্ধারে পানিতে ঝাঁপিয়ে পড়ে। তিনি একজনকে উদ্ধার করতে পারেন। তবে রনিকে খুঁজে পাওয়া যায়নি।