মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে মাছ ব্যবসায়ী নিহত

WP Import ০৩ অক্টোবর ২০২৫ ০৯:০৯ অপরাহ্ন
WP Import ০৩ অক্টোবর ২০২৫ ০৯:০৯ অপরাহ্ন

নাটোর প্রতিনিধি:


নাটোরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মিজান উদ্দিন (৫০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে নাটোর নিচাবাজার পৌর মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজান উদ্দিন নাটোর সদরের বেজ পাড়া আমহাটি এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী মাছ ব্যবসায়ী রুবেল জানান, পৌর মার্কেটে নিজের দোকানে অন্যান্য দিনের মতই আজকে মাছ বিক্রি শুরু করেন মিজান উদ্দিন। এক পর্যায়ে নিজাম উদ্দিন বৈদ্যুতিক লাইন টেনে বাল্ব লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবার জানিয়েছে, মিজান উদ্দিনকে শুক্রবার এশার নামাজ পর জানাজা শেষে বেজপাড়া কবর স্থানে দাফন সম্পন্ন করা হবে।