নাটোরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা, পুকুরে পড়ে যুবকের মৃত্যু
নাটোর প্রতিনিধি:
নাটোরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে সুজন কুমার কুন্ডু (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে নাটোর সদর উপজেলার দয়রামপুর আঞ্চলিক সড়কের দিয়ারভিটা এলাকায় এ ঘটনাটি ঘটেছে বলেছেন পুলিশ।
নিহত সুজন কুমার কুন্ডু (৪০) লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের ফুলবাগান এলাকার সুনিল কুমার কু-ুর ছেলে।
নাটোর থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুর রহমান ও স্থানিয়রা জানান, সুজন কুমার বুথবার বিকেলে মোটরসাইকেল নিয়ে নঁওগা জেলা আত্রাই আত্বীয়র বাড়িতে যায় সুজন। নিজ বাড়িতে ফিরে আসার জন্য আজ সকাল সাড়ে ৭টার দিকে রওনা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে দিয়ারভিটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পার্শে গাছের সাথে ধাক্কা লেগে সুজন নিচের পুকুরে পড়ে যায়। এসময় মোটর সাইকেলটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
বৃহস্প্রতিবার দুপুর ২টার দিকে স্থানিয়রা পুকুরে সুজনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম। পরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।