মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বদলগাছীতে ভ্যান চালকের ঘুষিতে হাঁস মালিকের মৃত্যু, ৩ জন গ্রেফতার

WP Import ০১ অক্টোবর ২০২৫ ০৮:৪৬ অপরাহ্ন
WP Import ০১ অক্টোবর ২০২৫ ০৮:৪৬ অপরাহ্ন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর বদলগাছী ভ্যানের চাকায় একটি রাজহাঁস দুর্ঘটনার শিকার হয়। এরপর ভ্যান চালকের এক ঘুষিতে হাঁস মালিকের মৃত্যুর অভিযোগ উঠে। এ ঘটনায় ভ্যান চালকসহ তিন জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের পর উপজেলা সদরে মহিলা কলেজ গেটেরে পাশে। প্রত্যক্ষদর্শিরা জানান, সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের পর মহিলা কলেজ গেটেরে পাশে সোহাসা গ্রামের ভ্যান চালক সবুজ হোসেনের ভ্যানের চাকায় দুর্ঘটনার শিকার একটি রাজহাঁস। সাথে সাথে ওই রাজহাঁসটিকে ধরে জবাই করে ভ্যান চালক সবুজ। পাশেই একটি দোকানে হাঁসটি রেখে সবুজ চলে যায়। মঙ্গলবার সকাল ৯ টার দিকে সবুজ আবরো ভ্যান নিয়ে আসার পথে হাঁস মালিক আব্দুল লতিফের ছেলে বাবু ভ্যানচালক সবুজকে আটকিয়ে হাঁসের ক্ষতিপূরণ দাবী করে। এ সময় সবুজ একটি হাঁস কিনে দেওয়ার কথা বলে জবাই করা হাঁসের মাংস নিয়ে যায়। ওই দিন দুপুর ১২টার পর সবুজ তার স্ত্রীসহ ভাই সাকিল ও তার বাবা মাকে সঙ্গে নিয়ে কোন ক্ষতিপূরণ দিবে না বলে হাঁসের মাংস ফেরত দিতে আসে।

প্রত্যক্ষদর্শী নয়ন জানান, হাঁসের মাংস ফেরত দিলে উভয়ের মধ্যে তর্কবিতর্ক, হাতাহাতি হয়। এক পর্যায় সবুজ ভ্যানের উপর থেকে হাঁস মালিক আব্দুল লতিফের বুকে ঘুষি মেরে ভ্যান থেকে লতিফকে নিয়ে মাটিতে পড়ে যায় সবুজ। লতিফ ঘটনাস্থলে জ্ঞান হারায়। স্থানীয়রা তার মাথায় পানি দিলে জ্ঞান ফিরলেও সে কথা বলতে পারছিল না। সাথে সাথে তাকে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি দেখা দিলে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে সে মারা যায়। হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায় বুকে আঘাতজনিত সমস্যা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ মর্গে প্রেরণ করেন।

এ ঘটনায় নিহতের ভাই ডাবলু হোসেন বাদী হয়ে থানায় ৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করলে পুলিশ ভ্যানচালক সবুজসহ তার বাবা মাকে গ্রেপ্তার করেছে। অপরদিকে বিবাদী পক্ষের অভিযোগ মারামারির ঘটনায় সে মারা যায়নি। সে পড়ে স্ট্রোক করেছে।
থানা অফিসার ইনচার্জ আনিছুর রহান জানান, বর্তমানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর পুরো বিষয়টি জানা যাবে।