মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বগুড়ায় ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

WP Import ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১১ অপরাহ্ন
WP Import ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১১ অপরাহ্ন
বগুড়ায় ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত
বগুড়ায় ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

নিহত রাহুল সরকার।

সোনার দেশ ডেস্ক:


বগুড়ার কাহালু উপজেলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাহুল সরকার (৩০) নামে যুবদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে তাকে হত্যা করা হয়।
রাহুল শাজাহানপুর উপজেলার কৈগাড়ী এলাকার মৃত সোবহান সরকারের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কাহালু থানার পরিদর্শক (তদন্ত) নিতাই চন্দ্র দাস হত্যার তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকান্ড ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’’ হত্যার কারণ জানতে এবং জড়িতদের গ্রেপ্তার পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্র জানায়, কাহালু উপজেলা মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে রাহুলের নানার বাড়ি। সেখানে কিছু দিন আগে তিনি একটি পুকুর লিজ নেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাহুল ওই পুকুরে যান। কিছুক্ষণ পর একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে রাহুল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়।
তথ্যসূত্র: রাইজিংবিডি