মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

মহাদেবপুরে আলোচিত ক্যাডার মোখলেছ গ্রেপ্তার

WP Import ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪৭ অপরাহ্ন
WP Import ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪৭ অপরাহ্ন
মহাদেবপুরে আলোচিত ক্যাডার মোখলেছ গ্রেপ্তার
মহাদেবপুরে আলোচিত ক্যাডার মোখলেছ গ্রেপ্তার


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর মহাদেবপুরে ছাত্রজনতার গণআন্দোলনে হামলা চালানোর অভিযোগে আলোচিত আওয়ামী ক্যাডার মোখলেছুর রহমান ওরফে মোখলেছকে (৩৬) অবশেষে থানা পুলিশ ডেভিল হান্টে আটক করেছে। তিনি উপজেলা সদরের কলোনীপাড়ার জসীম উদ্দিনের ছেলে ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজহতে পাঠানো হয়। এরআগে দুপুরে মহাদেবপুর থানার এসআই আসাদুজ্জামান তাকে স্কুলপাড়া থেকে আটক করেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গতবছর ৫ আগস্ট সকালে মহাদেবপুরের আন্দোলনকারি ছাত্রজনতা উপজেলা আওয়ামী লীগের অফিসের দিকে মিছিল নিয়ে গেলে মোখলেছ ও তার সহযোগীরা বিক্ষোভকারিদের চি‎িহ্নত করতে ছবি ও ভিডিও ধারণ করতে যায়।

এসময় তারা আন্দোলনকারিদের মিছিলে হামলা চালায়। গণঅভ্যুত্থানের পর দীর্ঘদিন ধরে এলাকাবাসী মোখলেছকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসলেও স্থানীয় কিছু বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা পরিচয়ে প্রত্যক্ষ হস্তক্ষেপে থানা পুলিশ তাকে আটকের উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়।

তার গ্রেপ্তারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাকে ছাড়াতে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা থানায় গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয়রা অভিযোগ করেন যে, ফ্যাসিবাদের আমলে মোখলেছুর রহমান সতীর্থদের নিয়ে একটি শক্তিশালী ক্যাডার বাহিনী গঠন করে পুরো উপজেলাজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। প্রাতিষ্ঠানিক শিক্ষা আর খবর লেখার যোগ্যতা না থাকলেও আওয়ামী নেতাদের সহযোগীতায় এশিয়ান টিভির মহাদেবপুর উপজেলা প্রতিনিধির পরিচয়পত্র সংগ্রহ করে টিভির লোগো নিয়ে এলাকায় চাঁদাবাজির বড় সিন্ডিকেট গড়ে তোলে।

এলাকায় সরকারি টেন্ডারবাজিতে নিগোমাস্টার নামে কুখ্যাতি অর্জনকারি মোখলেছ কোথাও কেউ কোন গাছ কাটলে, পুকুর খনন করলে, মারামারি বা জমিজমা সংক্রান্ত বিরোধ সব জায়গাতে গিয়ে নিউজ করার ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করে। এসবের নিউজ কোথাও প্রকাশ হয়না।

চাঁদাবাজি সংক্রান্ত বিষয়ে তার দুটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ৫ আগস্টের আগে ও পরে সে বিএনপি ও আন্দোলনকারিদের বিরুদ্ধে কয়েকটি মিথ্যা মামলাও দায়ের করে। নিজে মৎস্যজীবী না হলেও রাজনৈতিক প্রভাব বিস্তার করে উপজেলার প্রত্যন্ত এলাকার কয়েকটি ভূয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি/সম্পাদক সেজে অসংখ্য সরকারি খাস পুকুর অবৈধভাবে লিজ নেয়।

এসব পুকুরের বেশিরভাগই ব্যক্তি মালিকানাধীন ও সরকারের সাথে আদালতে মামলা চলমান। এসব পুকুরে কোন মাছের পোনা না ছাড়লেও ব্যক্তি মালিকানায় ছেড়ে দেয়া মাছ গায়ের জোড়ে লুট করার অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মনোয়ার হোসেন জানান, গতবছর ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আন্দোলনকারিদের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় মোখলেছকে গ্রেপ্তার করা হয়েছে।