মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

পত্নীতলায় খামারী অ্যাপের মাধ্যমে সার প্রয়োগের ট্রায়াল প্লট পরিদর্শন

WP Import ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৩ অপরাহ্ন
WP Import ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৩ অপরাহ্ন
পত্নীতলায় খামারী অ্যাপের মাধ্যমে সার প্রয়োগের ট্রায়াল প্লট পরিদর্শন
পত্নীতলায় খামারী অ্যাপের মাধ্যমে সার প্রয়োগের ট্রায়াল প্লট পরিদর্শন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পত্নীতলায় খামারী অ্যাপ ব্যবহার করে রোপা আমনের জমিতে সার প্রয়োগের ট্রায়াল প্লট পরিদর্শন করেন কৃষিবিদ মোছা: হোমায়রা মন্ডল উপ-পরিচালক, ডিএই, নওগাঁ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় অ্যাপ ব্যবহার করে সারের ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করেন পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের গাহন মাঠে আয়োজিত উক্ত ট্রায়াল প্লট পরিদর্শনে এসময় আরও উপস্থিত ছিলেন- মো: খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (শস্য), ডিএই, নওগাঁ। মো: মেহেদুল ইসলাম অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), ডিএই, নওগাঁ। মো: সোহরাব হোসেন উপজেলা কৃষি অফিসার পত্নীতলা, নওগাঁ। মোহাইমিনুল ইসলাম অতিরিক্ত কৃষি অফিসার পত্নীতলা, নওগাঁ। মশিউর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, পত্নীতলা, নওগাঁ।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ‘খামারী অ্যাপ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক উদ্ভাবিত একটি অ্যাপ যা ব্যবহার করে কৃষকগণ জমিতে দাঁড়িয়ে তার জমিতে কোন ফসলে কি পরিমান সার ব্যবহার করবেন সে বিষয়ে সুস্পষ্ট তথ্য পাবেন।

এছাড়াও এই অ্যাপ ব্যবহার করে সকল সফলের চাহিদা অনুযায়ী সার সুপারিশ করা যায়, যার ফলে অতিরিক্ত ও অযৌক্তিক সার প্রয়োগ করা থেকে কৃষকগণ বিরত থাকতে পারবেন। যার কারণে উৎপাদন খরচ কমবে এবং ফসলের উৎপাদন বাড়বে। সেই সাথে মাটির উর্বরতা ঠিক থাকবে।’