বদলগাছীতে ছাগল বিতরণ

দুটি করে ছাগল আদিবাসী মেয়েদের হাতে তুলে দিলেন ইউএনও ইসরাত জাহান ছনি
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী এনজিও কর্তৃক ছাগল মেয়ে হাসিখুশি আদিবাসী মেয়েরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষিকুল গ্রামে বেসরকারী উন্নয়ণ মূলক সংস্থা কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট এর আয়াজনে ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সির সহযোগিতায় ২০ জন উপকারভোগী আদিবাসী মেয়েদের মধ্যে ৪০টি ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। এ সময় ইউএনওর সঙ্গে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রিপা রাণী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাজহারুল আলম, প্রকল্প সমন্বয়কারী রেহেনা পারভীন, জসিম উদ্দীন, সুলতানুল আরেফিন, সামীমা আক্তার, অনিক কুমার ঘোষ, প্রতিমা পাহান ও জগদীশ উপকারভোগী লিমা টপ্য, ঝর্না টপ্র ও পুতুল কুজুর বলেন বিনা মূল্যে আমরা দুটি করে ছাগল পেয়েছি। আমরা খুবই আনন্দিত।