পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা ও বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।