মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৮ অপরাহ্ন
WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ নানা আয়োজনে পালিত হয়েছে। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল- ‘ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ’। দিবসটি উপলক্ষে রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। তিনি বলেন, তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্বপ্রণোদিতভাবে তথ্য উন্মুক্ত করলে জনগণের আস্থা বাড়বে এবং তরুণদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন সম্ভব হবে।

তিনি আরও যোগ করেন, তথ্যের অবাধ প্রবাহ ছাড়া উন্নয়ন টেকসই নয়। তাই দপ্তর প্রধানদের প্রতি জেলা ওয়েবপোর্টালের তথ্য নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। তিনি বলেন, তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।
সভায় স্বাগত বক্তব্য দেন সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা। এছাড়া বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, জেলা সমবায় অফিসার মো. মোখলেছুর রহমান, সনাক সদস্য মো. আসরাফুল আম্বিয়া সাগর, আরএসডিএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মঞ্জুরুল ইসলাম বাবু, ব্র্যাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, ডাসকো সমন্বয়ক আবু হেনা মো. ফিরোজ প্রমুখ।

এ সময় টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. শফিকুল ইসলাম সনাকের ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন।
টিআইবি জানায়, তথ্য অধিকার আইন বাস্তবায়নে এখনও বিভিন্ন দপ্তরে সীমাবদ্ধতা রয়েছে। তথ্য প্রাপ্তি প্রক্রিয়া আরও সহজ করা, ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ রাখা, আবেদন প্রক্রিয়া ডিজিটালাইজেশন এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করার সুপারিশ করে সংস্থাটি।

আলোচনা সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, সনাক ও ইয়েস গ্রুপের সদস্যসহ মোট ১২১ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, তথ্য অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দুর্নীতি হ্রাস পাবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং জনগণ আরও বেশি করে উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে পারবে।