নওগাঁয় মানাপ’র শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় নওগাঁতে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) এর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সংগঠনের জেলা শাখার কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বী শতাধিক অসহায় পরিবারের মাঝে পূজার শুভেচ্ছা উপহার হিসেবে এই বস্ত্র বিতরণ করা হয়।
মানাপ কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক ও জেলা শাখার সভাপতি উত্তম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটুর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার মোঃ তাইফুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন, মানাপ নওগাঁর উপদেষ্টা মানবতাবাদী চন্দন কুমার দেব, কবি ও সাহিত্যিক মোঃ মনোয়ার হোসেন লিটন, সমাজসেবক লিটন কুমার দাস, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত বাবলু, সহ-সভাপতি রাবেয়া খাতুন বেলি, এস এম আলমগীর হোসেন।
সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক অন্তর আহমেদ, মোঃ সজিব হোসেন, সদস্য পারভেজ হাসান ফয়সাল, মিনা সরকার, আফিয়া সুলতানা প্রমুখ। উদীচী শিল্পী গোষ্ঠী নওগাঁ জেলা সংসদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মন্টু।
সভাপতি জানান মানাপ নওগাঁ জেলা শাখা- মানবতার সেবায় মানুষের পাশে ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে কাজ করছে এবং আগামীতেও মানবতার সেবায়, মানুষের পাশে থাকার প্রত্যাশা জ্ঞাপন করেন। সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এবং সহযোগিতার জন্য আহ্বান করেন।